বিশ্বব্যাপী জ্বালানির আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় এক মাসের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।
সমুদ্রপথে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতি দিয়ে একটি ছাড়পত্র জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে পোস্ট করা একটি নথিতে জানায়, শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে তেল বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে ৩০ দিনের ছাড়পত্রের মেয়াদ শেষ হয় গত ১১ এপ্রিল। সেই মেয়াদ আবার বাড়ানো হলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা ওয়াশিংটন আর নবায়ন করবে না।
রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছিলেন, প্রথম ছাড়পত্রটির ফলে ১০০ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসার সুযোগ করে দেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরুর হুমকি ট্রাম্পের