লেবানন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবানন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে যে তাদের নাগরিকেরা এখন থেকে আবার লেবানন ভ্রমণ করতে পারবেন। ইরানের ওপর মার্কিন-ইসরাইল যুদ্ধের কারণে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগের জেরে দুই মাস আগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ঘোষণায় বলা হয়েছে, লেবানন ভ্রমণের আগে আমিরাতের নাগরিকদের অবশ্যই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞাপন

গত ৩০ এপ্রিল ইউএই তাদের নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। একই সঙ্গে ওই দেশগুলোতে থাকা আমিরাতের সব নাগরিককে অবিলম্বে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছিল।

ইরান এবং ইরাক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গত সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন