আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি

আমার দেশ অনলাইন

ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় অন্তত ২০০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত থাকতে পারে বলে সংস্থাটি বিশ্বাস করে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রোসি উল্লেখ করেন যে আইএইএ মনে করছে, এই ইউরেনিয়াম এখনো ইসফাহানেই রয়েছে এবং অন্য কোথাও সরানো হয়নি।

গত বছর ১২ দিনব্যাপী সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ওই সময় ইসফাহান, নাতাঞ্জ এবং ফোরদোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা হামলা করা হয়।

এর পর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে। সংস্থাটি জানতে চাইছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে।

তবে ইরান জানিয়েছে, সামরিক হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই। এ কারণে তারা এখন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এবং এ বিষয়ে কোনো তথ্যও প্রকাশ করেনি।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...