আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের হামলায় আহত হন ইরানি প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ইসরাইলের হামলায় আহত হন ইরানি প্রেসিডেন্ট
ছবি: টাইমস অব ইসরাইল

গত জুন মাসে ইসরাইলের বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহত হয়েছিলেন। রোববার ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

প্রতিবেদনে আরো বলা হয়, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় হামলা চালানো হয়েছিল। বিমান হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পায়ে আঘাত পান।

বিজ্ঞাপন

ওই সময় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে বৈঠক করছিলেন ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলাম হুসেইন মোহসেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ৬টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। হামলার ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলেও কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজেশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরাইলকে এ বৈঠকের তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে।

গত সপ্তাহে পেজেশকিয়ান বলেছিলেন, ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু কথিত ‘হত্যাচেষ্টা’র তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি।

ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে আইআরজিসি জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন, ইসরাইল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকের স্থানে বোমা হামলা চালিয়েছে। তবে তাদের কোনো সদস্য আহত হয়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন