দিন দিন ভারত-পাকিস্তানের উত্তেজনা বাড়ছেই। যেকোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে দুই দেশের মধ্যে। আর এ জন্য প্রস্তুত দুই দেশই। পাকিস্তানের সীমান্তবর্তী স্কুলগুলোকে রূপান্তরিত করা হয়েছে প্রাথমিক চিকিৎসা শিবিরে। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুরক্ষামূলক হেলমেট ও উজ্জ্বল রঙের ভেস্ট পরে ১৩ বছর বয়সী কোনাইন বিবি মনোযোগ দিয়ে তার প্রাথমিক চিকিৎসার পাঠ শুনছিলেন। তিনি এএফপিকে বলেন, ভারত আমাদের হুমকি দিচ্ছে, তাই যুদ্ধের সম্ভাবনা রয়েছে, এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একে অপরকে সহযোগিতা করতে হবে।
ইতোমধ্যে পাকিস্তান সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কাছে “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য”রয়েছে, ভারত শিগগিরই একটি সামরিক হামলার পরিকল্পনা করছে।
সীমান্তের পাকিস্তান অংশে ৬ হাজারের বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১ হাজার ১৯৫টি নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর অবস্থিত।
স্থানীয় প্রশাসন এই সপ্তাহে প্রথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু করেছে। যেখানে শিক্ষার্থীদের জানালা দিয়ে কীভাবে লাফ দিতে হয়, একটি ফোলানো ইভাকুয়েশন স্লাইড কীভাবে ব্যবহার করতে হয় বা আহত ব্যক্তিকে বহন করার কৌশল শেখানো হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

