মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। রোববার নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘খুব ভালো পছন্দের’ এই তালিকায় আছে তিনটি নাম। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সম্পন্ন হোক।’
বিজ্ঞাপন
ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে শনিবার সকালে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল দাবি করেন, ইরানে হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা