হরমুজ প্রণালিতে মাইন অপসারণ করছে মার্কিন নৌবাহিনী, দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ করছে মার্কিন নৌবাহিনী, দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সিএনএন

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সমুদ্র মাইন থেকে হরমুজ প্রণালি পুরোপুরি মুক্ত করার বিষয়ে বড় আকারের অভিযানের অংশ হিসেবে এ কাজ শুরু হয়েছে বলে জানান সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানায়, ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ‘হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং আরব উপসাগরে কাজ করছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের পাতা সমুদ্র মাইন থেকে প্রণালিটি সম্পূর্ণরূপে মুক্ত করার একটি বৃহত্তর মিশনের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আজ আমরা একটি নতুন পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শিগ্‌গিরই এই নিরাপদ পথ উন্মুক্ত করা হবে।’

মাইন থেকে সৃষ্ট হুমকি মোকাবিলার চেষ্টা করা হলেও ইরান এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বের দেশগুলোর প্রতি দয়া করে হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছে।’

সূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন