ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুথি

ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুথি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হুতি নেতা মাহদি আল-মাশাতের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে শনিবার বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। ইসরাইল জানায়, জ্যেষ্ঠ হুতি নেতাদের হত্যা করতেই হামলাটি চালানো হয়।

এর পরদিন শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি জানান, ইসরাইলি সানার বেসামরিক এলাকাকে লক্ষ্যস্থল করেছে।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন আল-গামারি।

এরপর শনিবার এক বিবৃতিতে আল-মাশাত বলেন, আমরা তার কয়েকজন সহকর্মী মন্ত্রীর সঙ্গে যোদ্ধা আহমেদ গালেব নাসের আল-রাহাউইয়ের শাহাদাত ঘোষণা করছি। তারা বিশ্বাসঘাতক ইসরাইল অপরাধী শত্রুর লক্ষ্যস্থলে পরিণত হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন