ট্রাম্পের শুল্ক আরোপে আমেরিকা ও এশিয়ায় শেয়ারবাজারে ধস

ট্রাম্পের শুল্ক আরোপে আমেরিকা ও এশিয়ায় শেয়ারবাজারে ধস

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে আমেরিকা ও এশিয়ার শেয়ারবাজারে ধস নেমে এসেছে।

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে শুল্কের জেরে আমেরিকার সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমেরিকার অর্থনীতি ‘অন্তর্বর্তীকালীন সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। তবে কোনো প্রকার মন্দার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

এরপর থেকেই শেয়ারবাজারে ধস শুরু হয়।

সোমবার থেকে আমেরিকার শেয়ারবাজারে ধস শুরু হয়। অন্যদিকে মঙ্গলবার থেকেই এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজার পড়তির দিবে যায়।

সোমবার নিউইয়র্কে শেয়ারবাজারে আমেরিকার বৃহত্তম কোম্পানি এস এন্ড পি ফাইভ হানড্রেডের শেয়ারমূল্য দিন শেষে দুই দশমিক সাত শতাংশ কমে। অন্যদিকে ডো জন্স ইন্ডাস্ট্রিয়ালের শেয়ারমূল্য কমে দুই শতাংশ।

মঙ্গলবার জাপানের নিক্কি টুটুপাইভ শূন্য দশমিক ছয় শতাংশ কমে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপির মূল্য কমে এক দশমিক তিন শতাংশ। মঙ্গলবার ইউরো ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ডলারের মূল্য আরো কমে এসেছে।

ইলন মাস্কের মালিকানাধীন টেসলার শেয়ারমূল্য কমেছে ১৫ দশমিক চার শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নীতির প্রতি বিনিয়োগকারীরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। একই সঙ্গে তাদের বিবেচনায় ‘অতি মূল্যায়িত’ হওয়া শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

ট্রাম্পের শুল্ককে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। এর ফলে কোনো পণ্যের ওপর শুল্ক আরোপ হলে দেশীয় বাজারের ওপরই তার চাপ পড়বে এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য তা ক্ষতির কারণ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন