লেবাননে গত তিন দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০-এর বেশি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে গত তিন দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০-এর বেশি

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত অন্তত ছয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের আর্মি রেডিও।

বিজ্ঞাপন

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছে। একই সময়ে হিজবুল্লাহর হামলায় ২০ জনের বেশি ইসরাইলি সেনা আহত হয়েছে।

এদিকে, হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২ মার্চ শুরু হওয়া বর্তমান সংঘাতের পর থেকে লেবানন সীমান্তে মোট ৩৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন