যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন ও ইসরাইল। আগামী ২৩ থেকে ২৫ জুন ওয়াশিংটন ডিসিতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। একটি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র।

এপ্রিলে এই প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে চতুর্থ দফায় আলোচনায় বসলেও যুদ্ধ বন্ধ হয়নি। আগের বৈঠকগুলোরও আয়োজন করেছিল ওয়াশিংটন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক টেলিফোন আলাপে আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই পরিকল্পিত বৈঠক সার্বভৌম সরকার হিসেবে উভয় পক্ষকে একটি স্থায়ী শান্তির দিকে এগিয়ে যেতে কাজ করার সুযোগ দেবে।

লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা কমানোর লক্ষ্যে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...