মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে ‘আজই’ একটি চুক্তি হতে পারে। তিনি আরো বলেন, আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে।
নয়াদিল্লিতে রুবিও বলেন, ‘গত রাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না।’
ইরান পরমাণু ইস্যুতেএকটি অত্যন্ত বাস্তব ও তাৎপর্যপূর্ণ আলোচনায় প্রবেশ করবে বলে আত্মবিশ্বাসী তিনি।
রুবিও সাংবাদিকদের বলেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার সবসময়ই আছে। হিজবুল্লাহ যদি তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বা করতে চায়, তবে তার জবাব দেওয়ার বা তা ঘটতে বাধা দেওয়ার সম্পূর্ণ অধিকার ইসরাইলের রয়েছে।’
এদিকে, ইরানের সঙ্গে নতুন কোনও চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজে কোনো মাইন খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র