আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হাসপাতালগুলোতে সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ইরানের হাসপাতালগুলোতে সতর্কতা জারি

ইরানের হাসপাতালগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং আহতের সংখ্যা চূড়ান্ত নিশ্চিতকরণের পরে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ইরানের বিভিন্ন শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়।

শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন