স্পেন ফিফা বিশ্বকাপ জেতায় ফিলিস্তিনে চলছে আনন্দ-উল্লাস। গাজা ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিরা অস্থায়ী পর্দায় খেলা দেখেন। অনেকে স্টেডিয়ামগুলোতে ভিড় জমান। ট্রফি জেতার পরপরই শুরু হয় উদযাপন। রাস্তায় নেমে উল্লাসে মেনে ওঠেন তারা।
দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলি সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় জড়ো হয়ে স্পেনের এই ঐতিহাসিক জয় উদ্যাপন করেন তারা। এ সময় স্পেনের বিজয়কে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন ফিলিস্তিনিরা।
শুধু বিশ্বকাপের জন্যই নয়, বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান সমর্থনের কারণেও উল্লাস করেন এই উচ্ছ্বসিত জনতা ।
অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপনের সময় স্পেনের বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। উদ্যাপনের মিছিলে অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়।
নিউজার্সিতে আর্জেন্টিনাকে হতাশ করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে স্পেন।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


