পাকিস্তান ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, বিজেপি নেতার স্বীকারোক্তি

পাকিস্তান ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, বিজেপি নেতার স্বীকারোক্তি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী স্বীকার করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছিল। পাকিস্তানি গণমধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে স্বামী বলেন, পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলিকে পরাজিত করেছিল।

তিনি বলেন, পাকিস্তান আমাদের পাঁচটি বিমান ভূপাতিত করেছিল। তারা চীনা যুদ্ধবিমান দিয়ে আমাদের বিমান নামিয়েছে, আর আমাদেরগুলো ছিল ফরাসি। চীনা বিমানগুলো ভালো ছিল, কিন্তু ফরাসিগুলো নয়। রাফাল ভারতের প্রয়োজন অনুযায়ী সক্ষম নয়।

ভারতের নেতৃত্বের জবাবদিহিতা নিয়ে কথা বলতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বিমান হারানোর ঘটনাগুলোর ওপরে কোনো খোলামেলা তদন্ত হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন