সৌদিতে হুথিদের হামলা নিয়ে ইরান ও পাকিস্তান আলোচনা

সৌদিতে হুথিদের হামলা নিয়ে ইরান ও পাকিস্তান আলোচনা
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা করেন তারা। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার তাদের মধ্যে টেলিফোনে কথা হয়। আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, পুনরায় আলোচনার সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলার বিষয়টি প্রাধান্য পায়।

বিজ্ঞাপন

হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ অংশটিও নিজেদের দখলে নিয়েছে। ১৮ ঘণ্টা ধরে চালানো অভিযানের মধ্য দিয়ে তারা পুরো লোহিত সাগর উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন