যুক্তরাষ্ট্র ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি এ হুঁশিয়ারি দেয়। সেইসঙ্গে আগ্রাসন বন্ধ না হলে অন্যান্য আঞ্চলিক তেল রপ্তানি পথও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, এই অঞ্চল থেকে হয় সবাই জ্বালানি রপ্তানি করতে পারবে, না হয় কেউ পারবে না। এই সতর্কবার্তা আঞ্চলিক নৌপরিবহন এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে আরো পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
সূত্র: আল জাজিরা/গালফ নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


