২৫০০ জনের সাজা কমালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

২৫০০ জনের সাজা কমালেন বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দুই হাজার ৫০০ আসামির সাজার মেয়াদ কমিয়েছেন। তারা সবাই সহিংস নয়-এমন মাদকসংক্রান্ত অপরাধে সাজাপ্রাপ্ত, যারা বর্তমানের তুলনায় অনেক বেশি সাজা ভোগ করছেন।

স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বাইডেন বলেন, এ পদক্ষেপের মাধ্যমে আমি এখন আমেরিকার ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি ব্যক্তিগত ক্ষমা করেছি এবং সাজা কমিয়েছি।

আগামী সোমবার হোয়াইট হাউস ত্যাগের আগে বাইডেন আরও আসামিকে ক্ষমা করতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয় বিবৃতিতে। তিনি বলেন, ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে আমার রেকর্ড নিয়ে আমি গর্বিত এবং আরও ক্ষমা ও সাজা কমানোর বিষয় পর্যালোচনা করব।

গত মাসে বাইডেন ৩৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি এক হাজার ৫০০ জনের সাজা কমিয়েছেন এবং ৩৯ জনকে ক্ষমা করেছিলেন।

এর আগে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে ব্যাপক সমালোচনার জন্ম দেন জো বাইডেন। যার বিরুদ্ধে অস্ত্র ও ট্যাক্সসংক্রান্ত মামলা ছিল। তিনি এসব মামলায় দোষী প্রমাণিত হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন