আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোন দেশে কত হামলা চালাল ইরান

আমার দেশ অনলাইন

কোন দেশে কত হামলা চালাল ইরান
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

চারটি উপসাগরীয় দেশ তাদের ওপর চালানো হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। দেশভিত্তিক হামলার সেই পরিসংখ্যান প্রকাশ করেছে রয়টার্স।

সংযুক্ত আরব আমিরাত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৮৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ১৭৫টি প্রতিহত করা হয়েছে। ১৩টি সমুদ্রে পড়েছে। একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

ড্রোন: ৯৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে। ৮৭৬টি প্রতিহত করা হয়েছে। ৬৫টি আমিরাতের ভূখণ্ডে পড়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র: আটটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

কাতার

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ৯৮টি প্রতিহত করা হয়েছে।

ড্রোন: ৩৯টি ড্রোন শনাক্ত করা হয়েছে। ২৪টি প্রতিহত করা হয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র: তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।

বিমান: দুটি সুখোই এসইউ-২৪ বিমান শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।

বাহরাইন

ক্ষেপণাস্ত্র: ৭৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ড্রোন: ৯১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কুয়েত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়েছে।

ড্রোন: ৩৮৪টি ড্রোন পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়েছে।

এছাড়া সৌদি আরব ও ওমানে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয় টার্গেট করে বেশ কিছু হামলা চালিয়েছে তেহরান। তবে এ দেশ দুটোতে চালানো হামলার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...