ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের কয়েক দিনের মধ্যেই এই পকিল্পনার কথা জানালেন তিনি। খবর বিবিসির।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার দেশটির সাথে ট্রাম্পের বিরোধকে আরো তীব্র করে তুলবে।

বিজ্ঞাপন

ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ব্রাজিলের আচরণের কারণে এই শুল্ক আরোপ করা হচ্ছে। বলসোনারো ২০২৩ সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘মুক্ত নির্বাচন এবং মার্কিনিদের মৌলিক মত প্রকাশের অধিকারের ওপর ব্রাজিলের নীরব আক্রমণের কারণে আংশিকভাবে এই শুল্ক আরোপ করা হলো।’

এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ব্রাজিলের ওপর শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। সেইসঙ্গে তিনি তান নিজ দেশের বিচার ব্যবস্থায় যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

ট্রাম্প এই সপ্তাহে বিভিন্ন দেশকে শুল্ক বিষয়ে ২২টি চিঠি দিয়েছেন। যার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া এবং শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদাররাও রয়েছে, যেখানে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের রূপরেখা দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এই শুল্ক পূর্বের ১০ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি পেয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন