মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলো পাহাড়া দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানে খুব শক্তিশালী হামলা চালাবে।
তেলের ট্যাংকারগুলো গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে চলাচলে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে আমরা তা করব। তবে আপনি জানেন, আশা করি পরিস্থিতি খুব ভালোভাবে এগোবে। আমরা দেখব কী হয়।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে ইরানের খারগ দ্বীপের তেল অবকাঠামোয় আক্রমণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

