কাতারে হামলায় জাতিসংঘের নিন্দা

কাতারে হামলায় জাতিসংঘের নিন্দা

কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, এই হামলা 'কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন'।

বিজ্ঞাপন

কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা 'যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করছে।

তিনি আরো বলেন,'সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির অর্জনের কাজ করা, সেটি ধ্বংস করা নয়’।

উল্লেখ্য,কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার বিকেলে এ হামলা চালানো হয়। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সূত্র: বিবিবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন