হাজারের বেশি ইসরাইলি সেনা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে নিজ দেশের সরকারকে খোলা চিঠি দিয়েছেন। এ যুদ্ধকে তারা একটি রাজনৈতিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ইসরাইলি গণমাধ্যম হারতেজ এ তথ্য জানিয়েছে।
গণমধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটিতে বিভিন্ন সামরিক ইউনিটের প্রায় ১ হাজার ২০০ জন রিজার্ভ ও সক্রিয় কর্তব্যরত কর্মকর্তা স্বাক্ষর করেছেন এবং তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করা ও সব জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ যুদ্ধ ইসরাইলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে না। তাই এ যুদ্ধকে অনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আমরা, সাবেক ও বর্তমান রিজার্ভ আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) কর্মকর্তা ও কমান্ডাররা, সরকারের কাছে ও চিফ অব স্টাফ (আইয়াল জামির)-এর কাছে দাবি জানাচ্ছি যেন গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করা হয় এবং অবিলম্বে সব জিম্মিকে ফিরিয়ে আনা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী এই চিঠি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

