মার্কিন আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল আলি আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
সশস্ত্র বাহিনী, ইরানি জনগণ ও কর্মকর্তাদের মধ্যে ঐক্য জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন আবদুল্লাহি। পাশাপাশি অতীতের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে আরো বড় মূল্য দিতে বাধ্য করারও অঙ্গীকার করেন তিনি।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে আবদুল্লাহি বলেন, ‘সামরিক সংঘাতে ধারাবাহিক পরাজয়ের পর শত্রুরা জনগণ ও তাদের নেতাদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


