ইসরাইল-ইইউ বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের

ইসরাইল-ইইউ বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের

গাজায় অব্যাহত হামলা ও ত্রাণ অবরোধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। বৃহস্পতিবার এ আহ্বান জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। খবর মিডল ইস্ট মনিটরের।

তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং ইসরাইল মানবিক সহায়তার বিষয়ে তার মৌলিক বাধ্যবাধকতা এবং প্রতিশ্রুতি পূরণ করছে না।’

বিজ্ঞাপন

আর এ কারণে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে। ইসরাইলি সরকারকে গাজায় মানবিক সহায়তা সরবরাহে অনুমতি দিতে হবে।’

এরআগে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইলের মধ্যে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছিল নেদারল্যান্ডস।

১৯৯৫ সালে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরাইলের এই বাণিজ্য চুক্তি হয় স্বাক্ষরিত হয় এবং ২০০০ সালে কার্যকর হয়। এটি ইউরোপীয় বাজারে ইসরাইলকে ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করে। ২০২২ সালে উভয় পক্ষের মধ্যে বাণিজ্য প্রায় ৪৬ দশমিক ৮ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা ইইউকে ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার করে তুলেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরাইল।

এদিকে, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ এরইমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। এই মর্যাদার ফলে ফিলিস্তিন জাতিসংঘের বেশিরভাগ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। তবে কোন প্রস্তাবে ভোট দিতে পারেনা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন