রাশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪। এর গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন