শর্ত মানলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান: আরাগচি

শর্ত মানলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সংঘাতের অবসান ঘটিয়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যেই প্রণালিটি খুলে দেওয়া এবং আলোচনা শুরু হবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জাপানি বার্তা সংস্থা কিয়োদো ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই প্রস্তাবের খবর প্রকাশ করে। তবে ইরানের গণমাধ্যম কিয়োদোর এই প্রতিবেদন অস্বীকার করেছে। তেহরান কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন