ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে ঝুঁকে এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়িয়ে ইরানের সেনাবাহিনী আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আগের দফার সংঘাতের তুলনায় এবার ইরান অনেক বেশি প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী খুবই ভালো অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য আমাদের কিছু চমক রয়েছে। শত্রুপক্ষ সম্ভাব্য কোনো আগ্রাসন চালালে আমরা নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে তার জবাব দেব।’
ইরানের অসম যুদ্ধকৌশল সম্পর্কে শেকারচি বলেন, এর মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম ব্যয়বহুল, কার্যকর ও বাস্তবভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


