যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার স্বাক্ষর করা এ আদেশ কার্যকর হবে আগামী ৭ আগস্ট থেকে। খবর সিএনএনের।
মার্কিন আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৪১ শতাংশ পর্যন্ত পারস্পরিক শুল্ক পুনর্বহালের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
নতুন নির্বাহী আদেশে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বেশ কয়েকটি দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এসব দেশের মধ্যে সর্বোচ্চ শুল্কের আওতায় রয়েছে লাওস এবং মিয়ানমার। এই দেশ দুটির আমদানি পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সিরিয়ায় শুল্কের পরিমাণ ৪১ শতাংশ।
বৃহস্পতিবার ‘পারস্পরিক শুল্ক হার সংশোধন’ শীর্ষক এক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৬৯টি বাণিজ্যিক অংশীদার এবং তাদের নিজ নিজ সমন্বিত শুল্ক হার তালিকাভুক্ত করেছে।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ: ৩৭% থেকে ২০%
অ্যাঙ্গেলা: ৩২% থেকে ১৫%
ব্রুনেই: ২৪ % থেকে ২৫%
বসনিয়া হারজেগোভিনা: ৩৫% থেকে ৩০%
বতসোয়ানা: ৩৭% থেকে ১৫%
কম্বোডিয়া: ৪৯% থেকে ১৯%
ক্যামেরুন: ১১৫ থেকে ১৫%
চাদ: ১৩% থেকে ১৫%
কঙ্গো: ১১% থেকে ১৫%
গিনি: ১৩% থেকে ১৫ %
ইউরোপীয় ইউনিয়ন: ২০% থেকে ১৫%
ফিজি: ৩২% থেকে ১৫%
গায়ানা: ৩৮% থেকে ১৫%
ভারত: ২৬% থেকে ২৫%
ইন্দোনেশিয়া: ৩২% থেকে ১৯%
ইরাক: ৩৯% থেকে ৩৫%
ইসরাইল: ১৭% থেকে ১৫%
জাপান: ২৪% থেকে ১৫%
জর্ডান: ২০% থেকে ১৫%
কাজাখস্তান: ২৭% থেকে ২৫%
লিবিয়া: ৩১% থেকে ৩০%
মালয়েশিয়া: ২৪% থেকে ১৯%
মিয়ানমার: ৪৪% থেকে ৪০%
নাইজেরিয়া: ১৪% থেকে ১৫%
পাকিস্তান: ২৯% থেকে ১৯%
ফিলিপাইন: ১৭% থেকে ১৯%
সার্বিয়া: ৩৭% থেকে ৩৫%
দক্ষিণ কোরিয়া: ৩০% থেকে ১৫%
শ্রীলংকা: ৪৪% থেকে ২০%
সুইজারল্যান্ড: ৩১% থেকে ৩৯%
তাইওয়ান: ৩২% থেকে ২০%
তিউনিসিয়া: ২৮% থেকে ২৫%
ভিয়েতনাম: ৪৬% থেকে ২০%
জিম্বাবুয়ে: ১৮% থেকে ১৫%
থাইল্যান্ড: ৩৬% থেকে ১৯% শুল্ক আরোপ করা হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


