ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি ইরাকের কাতাইব হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি ইরাকের কাতাইব হিজবুল্লাহর
ফাইল ছবি

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখলে, আমরা ইরানি জনগণের পাশে থাকব । এটি তাদের জন্য সহজ হবে না এবং এতে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে।’

আল-হামিদাভি আরো বলেন, বর্তমান পরিস্থিতি অঞ্চলজুড়ে ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাত সৃষ্টির নেতৃত্বদানকারী শক্তি হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতেই কাতাইব হিজবুল্লাহ ইরান ও তার জনগণের সঙ্গে থাকবে।

বিজ্ঞাপন

কাতাইব হিজবুল্লাহকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের চলমান বিক্ষোভ দমন কার্যক্রমে তেহরান লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন