পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত-পাকিস্তান। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান।
একদিকে ভারতের অপারেশন সিন্দুর, অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস। গেল কয়েকদিন ধরেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ছিলো পাকিস্তান-ভারত সীমান্ত।
এর আগে শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

