আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কলম্বিয়ায় ১৪ টন কোকেনের চালান জব্দ

আতিকুর রহমান নগরী

কলম্বিয়ায় ১৪ টন কোকেনের চালান জব্দ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কলম্বিয়া এক দশকের মধ্যে সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ করেছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় প্রধান বন্দর বুয়েনাভেন্তুরা থেকে ১৪ টন কোকেন জব্দ করা হয়। এরআগে কলম্বিয়ার মাদকবিরোধী প্রচেষ্টাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করে ওয়াশিংটন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি গুদামের ভেতর থেকে এসব কোকেন জব্দ করা হয়। গত ১০ বছরে সবচেয়ে বড় চালান জব্দ করল কলম্বিয়ান পুলিশ।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর বুয়েনাভেন্তুরায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া। এই সময় কোকেনের চালান জব্দ করা হলো যখন হোয়াইট হাউজ কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোকে আর্থিক নিষেধাজ্ঞা এবং মার্কিন নেতৃত্বে মাদক বিরোধী যুদ্ধে মিত্রদের তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দেয়ার হুমকি দিয়েছে।

পেট্রো প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী নীতির সমালোচনা করে আসছেন এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে নৌযানগুলোতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে অভিহিত করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...