আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

আমার দেশ অনলাইন

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হত্যাচেষ্টার শিকার হয়েছেন—এমন গুঞ্জনের মধ্যেও তিনি জীবিত ও সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

সূত্রের দাবি, আহমাদিনেজাদ কোনো ধরনের শারীরিক আঘাত পাননি। নিরাপত্তাজনিত কারণে তাকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি ইসরাইলের হামলার পর তার অবস্থান নিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। কয়েকটি মাধ্যমে তাকে নিহত বলে দাবি করা হলেও অন্যরা তা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত তিনি পশ্চিমা দেশগুলোর নীতির কঠোর সমালোচক ছিলেন। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। ওই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন