চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজপাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩রা মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মাইজপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. সাগর জানান, তাদের ঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময়, মোসলেম উদ্দিন, নবী হোসেন, জহির আহমদ ও নুরুল আলমের ঘরসহ ৪টি ঘর পুরে যায়।
আগুন নিভাতে গিয়ে আহত হন মোসলেম উদ্দিনের স্ত্রী বেলী আকতার। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে ভুক্তভোগী পরিবারগুলো জানায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

