ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে তারা। ইসরাইল জোর দিয়ে বলছে, তারা এই পরিকল্পনার সবশেষ অংশে সম্মত হয়নি।
হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, শান্তি পরিকল্পনার সবশেষ ধাপ বাস্তবায়নে তারা রাজি আছে। এই পর্যায়ে হামাস যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করবে।
গত সপ্তাহে ট্রাম্প এই পরিকল্পনার অধীনে হামাসের নিরস্ত্রীকরণে সম্মত হওয়াকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছিলেন। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, বোর্ড অব পিসের উপস্থাপিত খসড়াটিতে ইসরাইল সম্মত হয়নি।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


