ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

যুদ্ধবিমান সরবরাহসহ চলতি বছরে ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে আমরা কয়েক বিলিয়ন ডলার বাড়াবো। এছাড়া শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার দেওয়ার পথ তৈরি করছি।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে ভারত। ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।

চরমপন্থি ইসলামী সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করবে বলেও জানান মার্কিন এই প্রেসিডেন্ট।

মার্টিন ট্রাম্পের ঘোষণা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এফ-৩৫ জেটের নির্মাতা সংস্থা লকহিড। সাধারণত এফ-৩৫-এর মতো যুদ্ধবিমান বিক্রি সরকার-টু-সরকার ভিত্তিতে হয়, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন)।

২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছে ভারত। গত বছর ভারত ৩১টি এমকিউ-৯বি সি গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করেছে, যা ছয় বছরের আলোচনার পর চূড়ান্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন