রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক রাতের ব্যবধানে ইউক্রেনের মোট ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৪ নভেম্বর মস্কোর স্থানীয় সময় রাত ১১টা থেকে ২৫ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
বিজ্ঞাপন
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

