যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী রোববার সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় এ সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্মারকের বিষয়বস্তু নিয়ে এখনো আলোচনা চলছে। এই সমঝোতা স্মারকের আওতায় লেবাননে ইসরাইলি হামলা বন্ধের ওপর জোর দিচ্ছে ইরান।
দুই পক্ষই শনিবারের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়বস্তু চূড়ান্ত করতে চায়। এরপর রোববার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তি সই করতে পারেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।
প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরো আলোচনা হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারের আহ্বান জানাতে চান।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


