আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপসাগরীয় এলাকায় মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

উপসাগরীয় এলাকায় মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত

উপসাগরীয় এলাকায় একটি মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান। ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের নৌবাহিনী বৃহস্পতিবার সকালে উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন ট্যাংকারে আঘাত করে।

আইআরজিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো এখান দিয়ে যেতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

ইরানের বিপ্লবী বাহিনী আরো জানায়, ‘যদি তাদের জাহাজ দেখা যায়, তাহলে অবশ্যই আঘাত করা হবে।’

আইআরজিসি বলেছে, ‘আমরা আগে বলেছিলাম যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে।’

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন