মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেপ্তার আরো ৮

মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেপ্তার আরো ৮

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ইরানের সেনাবাহিনী ও সামরিক স্থাপনাগুলোর এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সম্পর্কে গোপন তথ্য ইসরাইলের মোসাদকে সরবরাহ করার চেষ্টা করেছিলেন।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা সশস্ত্র আন্দোলন চালানোর জন্য প্রস্তুত ছিল, এবং তাদের কাছে বিভিন্ন ধরনের বিস্ফোরক, বোমা, লঞ্চার এবং বিস্ফোরক তৈরির উপকরণ পাওয়া গেছে।

ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে , তারা উত্তর-পূর্ব ইরানে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে, তারাও মোসাদের অধীনে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিল।

এই ঘটনার আগের মাসে, ইরানি পুলিশ ২১,০০০ এরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। যদিও কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ দায়ের করেনি, তবে অনুমান করা হচ্ছে, এই ব্যক্তিরা ইসরাইল বা পশ্চিমাদের সহায়ক ছিল। এসব গ্রেপ্তার, একদিকে যেমন একটি নিরাপত্তা অভিযান হিসেবে কাজ করেছে, তেমনি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির উপরও একটি চাপ সৃষ্টি করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে, ইরান ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অন্তত আটজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে অন্যতম ছিলেন পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদিও, যাকে ৯ আগস্ট ফাঁসি দেওয়া হয়, যিনি ইসরাইলের হামলার জন্য তথ্য সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে বিমান হামলা এবং সামরিক সংঘর্ষের পর, ইরান অভিযোগ করেছে যে, মোসাদ ইরানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করে হামলা চালিয়েছে। ইরান এর পরিপ্রেক্ষিতে ইসরাইলি সামরিক স্থাপনা এবং অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। ২২ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি যুদ্ধবিরতির হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন