ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সেই সঙ্গে দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতেও চান তিনি।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা, কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা মানুষ বলে, আপনি এটা কেন করছেন? কিন্তু তারা বোকা লোক।’
ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে।’ তিনি আরো বলেন, ‘এর মানে হলো, আমাদের সেখানে কিছু সময়ের জন্য থাকতে হতে পারে।’
দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষাব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

