পাকিস্তানকে ৪ টুকরো করে দিতে পারতাম: রাজনাথ সিং

পাকিস্তানকে ৪ টুকরো করে দিতে পারতাম: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যদি প্রয়োজন হতো এবং পরিস্থিতি আরও ভিন্নভাবে আগাতো, তাহলে পাকিস্তানকে চার টুকরো করে দিতাম। শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নবনির্মিত রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনকালে তিনি বলেন, ১৯৭১ সালে ভারতীয় নৌসেনার দক্ষতায় পাকিস্তান বিভক্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবার অপারেশন সিন্দুরের সময় যদি নৌবাহিনী পুরোপুরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, তাহলে পাকিস্তান আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি নৌবাহিনী তখন সম্পূর্ণভাবে যুক্ত হতো, তাহলে পাকিস্তানকে শুধু দুই ভাগ নয়, চার ভাগ করাও সম্ভব হতো।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটে। যার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সামরিক উত্তেজনা তৈরি হয়। এর জেরে উভয় দেশের সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি পায় এবং বেশ কিছুদিন ধরেই একে অপরকে সামরিকভাবে চাপে রাখার চেষ্টা চলে। তবে ১০ মে, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন