দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতে এক হাজার ‘বাংলাদেশি’ আটক

দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতে এক হাজার ‘বাংলাদেশি’ আটক

কাশ্মীর ইস্যুতে দিল্লি ও ইসলামাবাদ উত্তেজনার মধ্যে এক হাজার কথিত বাংলাদেশিকে আটক করেছে ভারতের পুলিশ। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি।

গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের এই মন্ত্রী।

ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজার বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাত পুলিশ। রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয়েছে। এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে এখানে বাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন