আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ইরানে এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানে যুদ্ধ শুরুর পর থেকে শনিবার এক দিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এক দিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। এই হামলার প্রায় ৭৪ শতাংশই হয়েছে রাজধানী তেহরান ঘিরে।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্যমতে, সংঘাত শুরুর এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১তে। নিহতদের মধ্যে অন্তত ২৩৬ জন শিশু রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন