পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানান।
বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় পাকিস্তানি কোম্পানি ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেডের (এনআরএল) খনি প্রকল্পে প্রায় ৪০ জন অস্ত্রধারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে হামলা চালায়।
একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ হামলায় সাতজন শ্রমিক ও তিনজন নিরাপত্তাকর্মীসহ ১০ জন নিহত হয়েছেন।’
তিনি আরো জানান, ‘সন্ত্রাসীরা কয়েকজন কর্মীকে জিম্মি করেছে— এমন খবরও পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়।’
আরেকজন স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে এক বিবৃতিতে এনআরএল হামলার কথা স্বীকার করে জানায়, নিরাপত্তা বাহিনী ‘দ্রুত সাড়া দিয়েছে এবং এলাকা নিরাপদ করেছে।’
এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এ অঞ্চলে হামলা বাড়িয়েছে। খনি প্রকল্পও তাদের লক্ষ্যবস্তু হয়েছে।
সূত্র: বিএসএস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান যুদ্ধ শেষ করতে কোনো তাড়াহুড়ো নেই: ট্রাম্প