আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলা থেকে ৮ কোটি ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলা থেকে ৮ কোটি ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র:  ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা থেকে আট কোটি ব্যারলের বেশি তেল পেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি একথা বলেন।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের পর এই তেল আনা হয়। ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন বন্ধু এবং অংশীদার ভেনেজুয়েলার কাছ থেকে আমরা ৮ কোটি ব্যারেলেরও বেশি তেল পেয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘মার্কিন তেল উৎপাদন প্রতিদিন ছয় লাখ ব্যারেলেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

মাদক পাচার এবং অন্যান্য অপরাধের অভিযোগে ট্রাম্প জানুয়ারিতে সমাজতান্ত্রিক নেতা মাদুরোকে আটকের নির্দেশ দেন এবং তারপর থেকে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশটির ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিল করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন