আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর

আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর
ছবি: সংগৃহীত।

ইরান ইস্যুতে ‘কূটনৈতিক সমাধান’-এর জন্য আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য আলোচনার পূর্বে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর আগে কাল্লাস বলেছেন, ‘এ অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। ইতোমধ্যেই আমাদের অনেক সংঘাত রয়েছে।

তার ভাষায়, ‘এটি সত্য যে বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ইরান। আমাদের উচিত, এ সময়টিকে কাজে লাগিয়ে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।’

উল্লেখ্য, সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

সূত্র: আরব নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন