ফরিদগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, আমি রাতের ভোটে বা প্রশাসনের সহযোগিতার ভোটে এমপি হয়নি। জনগণের ভোটে এমপি হয়েছি, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কোনো সন্ত্রাসীর স্থান ফরিদগঞ্জের মাটিতে হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, এইচ এম হারুনুর রশিদ, শাহ আল শেখ, বেলায়েত হোসেন, মহসিন হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।
প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য আইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অপরাধী যদি আমি বা আমার ছেলেও হয়, তার কোনো ক্ষমা নেই। এতোদিন কী হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে কোনো অন্যায়কারীতে স দেওয়া চলবে না। কোনো অবৈধ তদবির চলবে না। আপনারা সকলে মনে রাখবেন আমি, আমার স্ত্রী ও দুই সন্তান ছাড়া আমার পরিবারের আর কেউ নেই। তাই আপনারা নিশ্চিন্তে দায়িত্ব পালন করুণ। আর যদি মনে হয়, আপনারা পারবেন না, তাহলে চলে যান, কোনো সমস্যা নেই। ফরিদগঞ্জ উপজেলায় চিহ্নিত ৩০/৩৫ জন মাদক ব্যবসায়ী রয়েছে, এদের নির্মূল করতে পারলে উপজেলা অনেকাংশে মাদক মুক্ত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

