যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানতে শুরু করেছে শীতকালীন ঝড়। আবহাওয়া সতর্কতার আওতায় পড়েছেন পাঁচ কোটি ৯০ লাখ মানুষ। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ৬০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার। খবর বিবিসির।
শীতকালীন এই ঝড়ের নিউইয়র্ক সিটিতে জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ারে প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে নিউইয়র্কভিত্তিক জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে।
গ্রিনিচ মান সময় (GMT) সকাল ১১টা, অর্থাৎ পূর্বাঞ্চলীয় সময় (ET) সকাল ৬টা পর্যন্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বাতিলের মুখে পড়া মার্কিন বিমানবন্দরগুলো হলো—
- জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর: ১,০৮৬টি বাতিল
- লাগার্ডিয়া বিমানবন্দর: ১,০২৫টি বাতিল
- বস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর: ৯৬৮টি বাতিল
- নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর: ৮৬১টি বাতিল
- ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর: ৬০২টি বাতিল
উল্লেখ্য, এই পরিসংখ্যানে বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণকারী—উভয় ধরনের ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে একটি ফ্লাইট বাতিল হলে দুটি স্থানে প্রভাব পড়ে।
এদিকে, মার্কিন বিমান সংস্থা জেটব্লু জানিয়েছে, তারা ইতোমধ্যে ৭৭৬টি ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের “উল্লেখযোগ্য বিঘ্ন ও বাতিলের” মুখোমুখি হতে হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, শীতকালীন ঝড় স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে।
এটি গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর
ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ