লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে: ম্যাক্রোঁ

লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিতে ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, জি-৭ নেতাদের অভিন্ন মত হলো যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক হতে হবে এটি একেবারেই অপরিহার্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার জি-৭ সম্মেলনের আলোচনায় লেবাননের পরিস্থিতি তুলে ধরে ম্যাক্রোঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সম্ভাব্য চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার গতি কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক জনগণের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...